Uncategorized
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর মুকন্দপুর গ্রামের আব্দুস ছামাদ সরকারের একমাত্র ছেলে বিশিষ্ট সুতা ব্যবসায়ী আব্দুর রব খোকন সরকার (৩৫)নিজ এলাকা থেকে সকালে ব্যবসায়ীক কাজে মোটরসাইকেল নিয়ে নাটোর বনপাড়ার উদ্দেশ্যে যাবার পথে ঢাকা-রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার রহবল নামক স্থানে সকাল ১১ টায় ট্রাকের ধাক্কায় ঘটনা স্থলেই মারা যায়। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইনচার্জ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।




