Uncategorized

ঘিওর বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

হামিদুর সভাপতি, মতিন মুসা সম্পাদক

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে মানিকগঞ্জের ঘিওর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলার পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে এ নির্বাচনে ২১টি পদের জন্য ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এতে সভাপতি পদে হামিদুর রহমান আলাই ও সাধারন সম্পাদক পদে আব্দুল মতিন মুসা বিজয়ী হন। মোট ভোটার সংখ্যা ছিল ১ হাজার ৮শ ৫৮জন। অন্যান্য পদে বিজয়ী হন সহ-সভাপতি এ.কে.এম. ছারোয়ার কিরন খান ও মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার কামাল হোসেন ও মোঃ শরিফুল ইসলাম শরিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশ খান পাষান, কোষাধ্যক্ষ -মোঃ জামাল উদ্দিন বেপারী, দপ্তর মোঃ রহিজ উদ্দিন, প্রচার-মোঃ মিজানুর রহমান খান কুদরত, সমাজ কল্যাণ -মোঃ তরিকুল ইসলাম তারা, ক্রীড়া, সাংস্কৃতিক ও নাট্য বিষয়ক সম্পাদক মোঃ নাছির মিয়া, মিলাদ সম্পাদক আব্দুল আজিজ খান, পূজা সম্পাদক শংকর হালদার, সদস্য মীর্জা সালেম, মোঃ ফরহাদ মিয়া, মোঃ আলমগীর, লতা বিশ্বাস, মোঃ লিয়াকত হোসেন, মোঃ গোলাম ফারুক, মোঃ মামুন নির্বাচিত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button