sliderস্থানিয়

নোয়াখালীতে শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জের মাদরাসা দারুল আরকামের অভিভাবক সমাবেশ ও বার্ষিক শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা নামাজ আদায়ের নিয়ম, ইসলামী সংগীতসহ বিভিন্ন বিষয়ে মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে। তাদের পরিবেশনা দেখে অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা মুগ্ধ হন এবং শিক্ষার্থীদের প্রশংসা করেন।

মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং মাওলানা ক্বারী ফরহাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার লালমাইয়ের জায়িতুস সুন্নাহ মাদরাসার মুহতামিম মুফতি ইয়াসিন শরীফ। তিনি হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান করেন এবং অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সালাহ উদ্দিন সুমন, জামাল উদ্দিন টিপু, মাদরাসার সাবেক শিক্ষা সচিব আবদুল কবিরসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button