জাহিদ খান, দক্ষিণ কোরিয়া : বিদেশি কর্মীদের চাকরি পরিবর্তনের নিয়ম বাতিলের দাবি! নিয়োগকর্তার অনুমতি ছাড়াই চাকরি বদলের সুযোগ চান শ্রমিকরা।
দক্ষিণ কোরিয়ায় বিদেশি কর্মীদের কর্মস্থল পরিবর্তনের ক্ষেত্রে বর্তমান নিয়ম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। চাকরি পরিবর্তনের সময় আগের নিয়োগকর্তার কাছ থেকে Release Letter বা 이적동의서 নেওয়ার বাধ্যবাধকতা বাতিলের দাবি জানিয়েছে শ্রমিক সংগঠন।
সংগঠনটির অভিযোগ, অনেক সময় বিদেশি কর্মীরা কর্মস্থলে অন্যায় আচরণ, বেতন সংক্রান্ত সমস্যা কিংবা প্রতিকূল পরিস্থিতির শিকার হলেও নিয়োগকর্তা সম্মতিপত্র দিতে না চাইলে নতুন কর্মস্থলে যাওয়া কঠিন হয়ে পড়ে। ফলে অনেক কর্মী অনিচ্ছা সত্ত্বেও আগের কর্মস্থলে থাকতে বাধ্য হন।
সবচেয়ে বড় সমস্যা হচ্ছে E7 ক্যাটাগরির ভিসাধারীদের।
চুক্তি শেষ হওয়ার আগেই শ্রমিক কোন ভাবেই বের হওয়ার সুযোগ পায় না। অনেক সময় মালিক কোম্পানি ছেড়ে দেওয়ার সম্মতি দিলেও ইমিগ্রেশন থেকে একসেপ্ট করেনা।

