ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে আদমদীঘি উপজেলা চত্বরে মঙ্গলবার (০৭মার্চ) সকাল ১০ঘটিকায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করেছেন উপজেলা প্রশাসন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব টুকটুক তালুকদার।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ আতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা, সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, আদমদীঘি থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবির হোসেন, আদমদীঘি রহিমদ্দিন ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আঃ রহমান। এরপর শিশু বক্তা সৃজন ওয়াছি ০৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদান করে। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা, নেতা-নেতৃ বৃন্দু।




