Uncategorized

জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ আলোচনা সভায় খাওয়ার আগে ও টয়লেট শেষে সাবান দিয়ে ভাল ভাবে হাত ধোয়ার গুরুত্ব সমন্ধে আলোচনা করা হয়। মহামারী করোনা ভাইরাস সময় কালে হাত ধোয়ার গুরুত্ব বেড়েছে এবং এ সময় হাত ধোয়ার পদ্ধতি শিখানো হয়,খাওয়ার আগে হাত না ধুলে কত জীবানু হাতে লেগে থাকে তা পরিক্ষামুলক দেখানোর চেষ্টা করেন জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী তোফাজ্জল হোসেন।এ আলোচনা সভায় বিশেষ অতিথি-হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান।গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাম কৃষ্ণ বর্মনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তনয় কুমার দেব,সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর রিমন তালুকদার এবং গন্যমান্য ব্যক্তি বর্গ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button