Uncategorized

রংপুরে রোটারি ক্লাবের খাবার বিতরণ ও বৃক্ষরোপন

রংপুর প্রতিনিধি : রংপুরে করোনা দুর্যোগে অভাবগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে রংপুর মেট্রোপলিটন রোটারি ক্লাব। একই সাথে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় শতাধিক গাছের চারা রোপন করেছে সংগঠনটি।
বুধবার (১ জুলাই) দুপুরে নগরীর সমাজ কল্যাণ বিদ্যাবীথি উচ্চ বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রাঙ্গণে সেবামূলক এই আয়োজন করা হয়। সেখানে দুই শতাধিক অভাবগ্রস্ত দিনমজুর, শ্রমিক, রিকশাচালক ও নিম্নআয়ের মানুষের মধ্যে খাবার প্যাকেট বিতরণ করা হয়। পরে নগরীর বিভিন্ন এলাকায় আরও আট শতাধিক খাবার প্যাকেট বিতরণ করে ক্লাবের সদস্যরা। এদিকে খাদ্য বিতরণের পাশাপাশি বিদ্যালয় মাঠে শতাধিক ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ্ধসঢ়; কাওছার, রংপুর মেট্রোপলিটন রোটারি ক্লাব এর সভাপতি শাহজাহান কবীর বাবু, সাবেক সভাপতি ডা. দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি শাহজাহান বাবু, সমাজ কল্যাণ বিদ্যাবিথী উচ্চ বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নাহিদ ইয়াসমিনসহ সাবেক ও বর্তমান রোটারিয়ানরা।
এরআগে সকালে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এতে করোনা মোকাবেলায় অভাবগ্রস্তদের পাশে রোটারি ক্লাব সবসময় থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন রোটারিয়ানরা। এসময় জানানো হয় পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহ¯্রাধিক গাছের চারা রোপন করবে রোটারি ক্লাব।
রংপুর-০১-০৭-২০২০

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button