পাঁচ টুকরো করে হত্যা: তিন আসামির ৯ দিনের রিমান্ড মঞ্জুর

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে ১নং ওয়ার্ডের নুর জাহান বেগম (৫৭) কে পাঁচ টুকরো করে হত্যা মামলার তিন আসামিকে ৯দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোবববার (২৫অক্টোবর) সকালে তিন আসামিকে আদালতে উপস্থাপন করে ওই হত্যা মামলায় তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করলে, এ বিষয়ে দুপুরে শুনানী শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিচারক এসএম মোছলে উদ্দিনের আদালতে একজনকে ৩ দিন করে তিন আসামিকে ৯দিনের রিমান্ড মঞ্জুর করে।
জেলা ডিবির পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জাকির হোসেন গণমাধ্যম কর্মিদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, গ্রেফতারকৃত দুই আসামিকে ৫ দিনের রিমান্ড চেয়ে রোববার সকালে আদালতে সোপর্দ করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
রিমান্ড মঞ্জুরকৃত আসামিরা হলে, হত্যা মামলার এজাহার নামীয় ৬নং আসামি চরজব্বর ইউনিয়নের জাহাজমারা এলাকার মৃত মমিন উল্যার ছেলে মো.ইসমাইল (৩৫), মামলার ৭নং আসামি চরজব্বর ইউনিয়নের জাহাজমারা এলাকার মারফত উল্যার ছেলে মো. হামিদ (৩৪) ও কালাম ওরফে মামুন।




