sliderস্থানিয়

যশোর প্রেসক্লাবের নির্বাচনে জাহিদ হাসান টুকুন সভাপতি, নূর ইসলাম সাধারণ সম্পাদক

যশোর প্রতিনিধি: উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জাহিদ হাসান টুকুন পুনরায় এবং সাধারণ সম্পাদক পদে নতুন মুখ হিসেবে নূর ইসলাম নির্বাচিত হয়েছেন।

গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রেসক্লাব যশোর মিলনায়তনে সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
এতে মোট ১২১ জন ভোটারের মধ্যে ১১৮ জন সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ৬৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফকির শওকত পান ৫৯ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী নূর ইসলাম পান ৪৫ ভোট। এই পদের অন্য প্রতিদ্বন্দ্বী ওহাবুজ্জামান নান্টু ৪১ ভোট এবং জুয়েল মৃধা পান ২৯ ভোট।

ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে দেওয়ান মোর্শেদ আলম ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন; তাঁর প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান সাইফ পান ৫২ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী ছয়জন হলেন—শহিদ জয় (৯৬ ভোট), রফিকুল ইসলাম (৯২ ভোট), গালিব হাসান পিল্টু (৮০ ভোট), মুর্শিদুল আজিম হিরু (৭৯ ভোট), এস এম সোহেল (৬২ ভোট) এবং তৌহিদ জামান (৫৯ ভোট)।

এর আগে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সহ-সভাপতি পদে আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তহীদ মনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ ও নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব যশোরের সদস্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button