sliderস্থানিয়

মানিকগঞ্জে ফ্যানে ঝুলছিল স্বামীর দেহ, নিচে পড়েছিল স্ত্রী-সন্তানের লাশ

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি: ১৯ সেপ্টেম্বর
মানিকগঞ্জ সদর উপজেলায় ঘরের ভেতর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

নিহত একরাম মোল্লা (৪০) মানিকগঞ্জ সদর উপজেলার বারাহী জান্নাকান্দি গ্রামের নুর হক মেল্লার ছেলে। তাঁর স্ত্রীর নাম প্রিয়াঙ্কা ও মেয়ের নাম অ্যালিজা।

একরাম মোল্লা প্রথমে তার স্ত্রীর মাথায় আঘাত করে হত্যা করেন এবং এরপর তার দেড় বছরের সন্তানকে শ্বাসরোধে হত্যার পর নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেম পুলিশ।
স্থানীয়রা জানান, একরাম মোল্লা প্রবাসে ছিলেন। কিছুদিন আগে তিনি বিদেশ থেকে দেশে ফিরেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনো বিরোধ বা পারিবারিক কলহ ছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মানিকগঞ্জ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button