sliderস্থানিয়

কাজিপুরে মানবিক ফান্ডের উদ্যোগে ‘ট্যালেন্ট হান্ট ২০২৬’ সম্পন্ন

মোঃ আব্দুর রব মনসুর, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় আগ্রহ বাড়াতে মানবিক ফান্ডের উদ্যোগে ‘ট্যালেন্ট হান্ট ২০২৬’ প্রতিযোগিতামূলক পরীক্ষা, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দিনব্যাপী এই আয়োজন সফলভাবে শেষ হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবারের প্রতিযোগিতামূলক পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শেষে দ্রুততার সাথে খাতা মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হয় এবং কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও এগিয়ে যেতে দারুণ অনুপ্রেরণা জোগাবে।

আয়োজক সংগঠন ‘মানবিক ফান্ড’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু শিক্ষা নয়, চিকিৎসাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে তারা অসহায় ও মেধাবী মানুষের পাশে আছেন। সমাজ বিনির্মাণে তাদের এই মানবিক ও কল্যাণমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button