slider

নিয়ামতপুরে আদিবাসী কিশোরীকে ধর্ষণের চেষ্টা , জরিমানার টাকা মেম্বারের পকেটে

জনি আহমেদ,নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে আদিবাসী পল্লীতে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধি এক কিশোরীকে একই সম্প্রদায়ের এক যুবক ধর্ষণ করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। সালিশে জরিমানার টাকা মেম্বারের পকেটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত রামানন্দ রবি দাস (১৭) নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের আদিবাসী পল্লী ভীমপুর বাইশল্লা গ্রামের হাগড়ু রবি দাসের ছেলে। ভুক্তভোগী অবিবাহিত প্রতিবন্ধি নারী রেনুবালা (১২) একই এলাকার মৃত গোপীনাথ রবি দাসের মেয়ে।
রেনুবালার মা রাজুবালা অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ১০টার দিকে তাঁর প্রতিবন্ধি মেয়ে টয়লেট কাজের জন্য তাদের বাড়ির কাছে টয়লেটে আসে। সুযোগ বুঝে তাহাকে টয়লেটে ধর্ষণের চেষ্টা করে। তখন রেনুবালা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজনেরা ধর্ষণ করার চেষ্টাকালে ভিকটিমকে হাতেনাতে ধরে ফেলে। পরে মেম্বাররা বিচারে ৩৩ হাজার টাকা জরিমানা করে আমাকে দেওয়ার কথা হয়। কিন্তু বিশ হাজার টাকা খায়রুল মেম্বার দিতে চায়। আমি ২০ হাজার টাকা নেয় নি।

এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে রসুলপুর ইউনিয়নের ইউপি সদস্য খায়রুল ইসলাম বলেন, আমি ও গ্রামের কয়েকজন মাতব্বর নিয়ে সালিশে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে বিশ হাজার টাকা রেনু বালার মাকে দিতে যায় সে এই টাকা নেবে না ৩৩ হাজার টাকায় নিবে। কিছু টাকা গ্রাম পুলিশকে দেওয়া হয় ও কিছু টাকা অন্যান্য খরচ হয়।
নিয়ামতপুর থানার ওসি (তদন্ত) কাওছার আলম বলেন, এ বিষয়ে থানায় কোন অভিযোগ হয় নাই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button