sliderস্থানিয়

সোহেল মোল্লা হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে জাসাসের বিক্ষোভ মিছিল

মানিকগঞ্জ প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের হামলায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস নড়াইলের কলিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল মোল্লা হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে জাসাস মানিকগঞ্জ জেলা শাখা।

রোববার (২২ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের শহীদ রফিক চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাসাস মানিকগঞ্জ জেলা শাখার আহবায়ক মোশারফ হোসেন সিকদারের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক জিয়াউল হক শাওনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাসাস মানিকগঞ্জ জেলা শাখার সদস্য সচিব শামীম বিশ্বাস, সিনিয়র যুগ্ন আহবায়ক অহিদুল ইসলাম বিশ্বাস লোটাস, যুগ্ন আহবায়ক মনজুর আলম পালু ও নাঈম খান প্রমুখ।

বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button