sliderস্থানিয়

শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়েটার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের বকুল হোসেনের স্ত্রী মোসা. মিলি খাতুন (৪৫) এবং তাঁদের মেয়ে লিমি খাতুন (১৬)।
নিহতদের নিকটতম আত্মীয় আব্দুল বাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ২২ অক্টোবর রবিবার সকাল সাড়ে সাতটার দিকে বাড়ির সামনে নিজ দোকানের গেট খুলতে যান মিলি। আগে থেকেই দোকানঘরটি বিদ্যুৎতায়িত হয়ে ছিলো, এ সময় দোকানের নিরাপত্তার জন্য স্থাপন করা একটি লোহার রডে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে মেয়ে মনাকষা বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী লিমা খাতুন(১৬) তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় মিলি বেগমের তৃতীয় মেয়ে লাবনী(০৮) দেখে চিৎকার করলে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল আটটার দিকে মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান জানান, লাশ দুইটা বর্তমানে হাসপাতালে আছে আইনী প্রক্রিয়া শেষে লাশ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button