Uncategorized

নিয়ামতপুরে কেমিষ্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতির মতবিনিময় সভা

জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ কেমিষ্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতির নিয়ামতপুর উপশাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৩০ নভেম্বর) দুপুরে বিআরডিবি’র হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর কেমিষ্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, বিসিডিএস নওগাঁ শাখার কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভাপতি আতাউর রহমান।
নিয়ামতপুর কেমিষ্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতির সহ-সভাপতি জাহিদ হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর কেমিষ্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতির সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন(সম্রাট), কার্যনির্বাহী সদস্য পারভেজ হাসান, সাকিব হাসান প্রমুখ।
বক্তারা বলেন, নকল, নিন্মমান ও অনুমোদনহীন ঔষধ ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকুন। নির্দ্ধারিত মূল্যে মানসম্পন্ন ঔষধ ও ঔষধ সামগ্রী বিক্রয় করুন। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী সঠিক ঔষধ সরবরাহ করুন। নিয়মিত ঔষধের মেয়াদ দেখুন এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ আলাদা জায়গায় সংরক্ষণ করে কোম্পানীকে ফেরত দিয়ে রিপ্লেসমেন্ট গ্রহন করুন। সমিতি কর্তৃক গঠিত ঔষধের মার্কেট পরিদর্শন টিমকে সার্বিকভাবে সহায়তা করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button