শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে অস্ত্র,গুলি, ম্যাগজিন ও নগদ টাকা সহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করছে এসআরবি-৫,চাঁপাইনবাবগঞ্জ শাখা। আটককৃত দুইজন হলো শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া গ্রামের রুস্তম আলির ছেলে আহসান আলি(৫৫) ও একই ইউনিয়নের হাউসনগর গ্রামের মো:তোহরুল ইসলামের ছেলে আব্দুর রহিম(৩৫)।
সোমবার বিকালে এসআরবি- ৫ চাঁপাইনবাবগঞ্জ শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে ২৩ নভেম্বর ভোররাতে যৌথ অভিযানে মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া গ্রামে অভিযানে চালিয়ে আহসানের বাড়ি থেকে দুইটি বিদেশী পিস্তুল, নয় রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন ও নগদ এক লাখ ৪০ হাজার ৭০০ টাকাসহ ওরা দুইজনকে আটক করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে এবং তাদের দুইজনকে মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে আব্দুর রহিমের বিরুদ্ধে ঢাকা ডিএমপির মতিঝিল থানায় জাল টাকার একটি মামলা ও আহসানের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় আরো একটি অস্ত্র মামলা, পাসপোর্ট জালিয়াতীর মামলা ও দ্রুত বিচার বা অভিযোগের মামলা রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে যে এসআরবি ৫ চাঁপাইনবাবগঞ্জ শাখা গত ছয় মাসে ১৭টি অস্ত্র, ৭১ রাউন্ড গুলি,২৫৫টি ককটেল ও ১৬ কেজি গান পাউডার সহ নয় জনকে আটক করেছে।



