sliderস্থানিয়

মাটি ও গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

মোঃ আব্দুজ জাহের,বাঘাইছড়ি প্রতিনিধি: বাঘাইছড়ি পৌরসভার পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় পাহাড়ের মাটি ও গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে লক্ষী বিলাশ চাকমা (৬০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল প্রায় ৮টার দিকে টানা দুই দিনের ভারী বৃষ্টির পর এ দুর্ঘটনা ঘটে। নিহত লক্ষী বিলাশ চাকমা স্থানীয় মৃত দ্রোণাচার্য চাকমার ছেলে।

নিহতের বড় ভাই বিমলেন্দু চাকমা জানান, রাতভর বৃষ্টির কারণে তাদের বসতঘরের পাশের পাহাড়ের একাংশ ধসে পড়ে। সকালে লক্ষী বিলাশ চাকমা ধসে পড়া মাটি সরানোর সময় হঠাৎ পাহাড়ের ওপর থেকে মাটি ও একটি গাছের গুঁড়ি একসঙ্গে ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা গাছ ও মাটি সরিয়ে মরদেহ উদ্ধার করেন।

ঘটনার খবর পেয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সরকারি সহায়তার আশ্বাস দেন। একই সঙ্গে পাহাড়ের ঝুঁকিপূর্ণ ঢালে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করা হয়।

এদিকে, বাঘাইছড়ি থানার এসআই রিয়াজুল ইসলাম রানার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ সম্পন্ন করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button