
শাহীন রাজা : কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লব সফল। বিপ্লব সফল হবার পর লোকটা কিছুদিন বিশ্রাম পান ! তবে এই বিপ্লবী জন্মগতভাবে কিউবা’র নাগরিক ছিলেন না। সমাজতান্ত্রিক বিপ্লবের সহযোগী হয়ে সাম্রাজ্যবাদী’র দোসরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেন। কিউবা বিপ্লবের ভিনদেশী এই নায়ক হচ্ছেন, ” শ্যেহ্ গুয়েভারা “।
কিউবা বিপ্লবের মহা নায়ক ফিদেল ক্যাস্ট্রো, বিপ্লব সফল হবার পর চে’কে সাথেই রেখে দেন। বিপ্লবী বন্ধুকে মন্ত্রী মর্যাদা দিয়ে-ও সম্মানিত করেন। কিউবা সরকারের মন্ত্রীর দায়িত্ব পালনের কয়েক কয়েকমাস স্বাচ্ছন্দ্য পান। কিইবার এই পাহাড় থেকে সেই পাহাড়। বন জঙ্গলে শত্রুর দৃষ্টি ফাঁকি দিয়ে প্রতিবিপ্লবীদের পোষা সশস্ত্র বাহিনীর সদস্যদের ঘায়েল কর। বিপ্লব সফল হবার পর অখন্ড অবসর। ‘চে’র কাছে একঘেয়েমি লাগে। ল্যাটিন আমেরিকায় আবার সে বিপ্লবের ভূমি খুজতে থাকে।
হঠাৎ একদিন কিউবার সাংবাদিকদের ডেকে বসেন। সাংবাদিকদের বলেন, পেটে বেশ চেকনাই জমেছে ! স্বাচ্ছন্দ্য পাচ্ছি না। এটা কমানোর সময় হয়ে এসেছে। পরদিন বিশ্বের সব কটা বহুল প্রচারিত সংবাদমাধ্যমে ছাপা হলো, চে আরেকটি যুদ্ধক্ষেত্র খুজছেন !
এর কিছুদিন পরই বলিভিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লবীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ শুরু করে দেন। সেখানে সংঘটিত করেন, বুর্জোয়াদের বিরুদ্ধে জনযুদ্ধ । বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তি এবং বুর্জোয়া গোষ্ঠী ভীত কেপে ওঠে। আরও একটা দেশ ! ল্যাটিন আমেরিকায় আরেকটি দেশে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সুতরাং যেইভাবে বিপ্লবীকে রুখতে হবে। আর নয়। শেষ করে দিতে হবে।
এর কিছুদিনের মধ্যেই সাম্রাজ্যবাদীদের পোষা সেনারা হত্যা করে এই মহানায়ককে।
বলিভিয়ার পাহাড়ঘেরা সবুজ তৃণভূমি চে’র লাল রক্ত রাঙা হয়ে যায়। সূর্যটা আকাশ থেকে বলিভিয়ার নদীজলে নেমে আসে। নায়কের রক্তভেজা শার্টে লেখে দেয়, ” বিপ্লব স্পন্দিত বুকে, তুমিই লেনিন ” ।
যে সূর্যের আলোয় আজকের যুবক শোষনহীন সমাজ প্রতিষ্ঠার পথে এগোয়। পাশাপাশি চে’র ছবি দেয়া টি শার্ট বুকে এটে পুঁজির রথে ওঠে। উন্নত জীবনের আশায় হাতে তুলে নেয় ভিসা-পাসপোর্ট ! সে আর যাই হোক বিপ্লবী হতে পারেনি। আজকাল দেশে, দেশে সাম্রাজ্যবাদের সহোযোগী কর্পোরেট প্রতিষ্ঠানগুলো-ও বানিজ্যিক সুবিধা লাভের আশায়, নানা অনুষ্ঠানের আয়োজন করে। আজকের যুবকের কাছে করপোরেট গোষ্ঠী এই মহা নায়ককে ভুলভাবে তুলে ধরছে। আমাদের দেশেও এমনটাই। করপোরেট গোষ্ঠীর পদলেহনকারীর দল, একসময় বিপ্লব, বিপ্লব বলে ডাক দিয়ে যায়। কেই হারমোনিয়ামের রীডে। কেউ আবার বন্দুকের মিথ্যা ধোঁয়ায় !




