মোঃহাসান আলী, বালিয়াডাঙ্গী প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তিন মাসব্যাপী প্রশিক্ষণ শেষে ৫০ জন নারীর মাঝে সেলাই মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়েছে। ২৫ নভেম্বর ২০২৬, বুধবার সকাল ১০টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে মুফতি শরিফুল ইসলামের উদ্যোগে এবং GRT-এর অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
প্রশিক্ষণপ্রাপ্ত ৫০ জন নারীর প্রত্যেককে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়। প্রতিটি মেশিনের সঙ্গে কাজের টেবিলসহ সেলাই কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় উপকরণ ও সরঞ্জামও বিতরণ করা হয়েছে।
এ উদ্যোগের মূল লক্ষ্য নারীদের দক্ষতা বৃদ্ধি এবং ঘরে বসে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এর মাধ্যমে উপকারভোগীরা নিজেরাই সেলাইয়ের কাজ করে আয় করতে পারবেন। পাশাপাশি পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারবেন।
আয়োজকদের আশা, নারীদের দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী করে তোলার এ উদ্যোগ বালিয়াডাঙ্গীর নারীদের কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।