sliderপ্রবাসশিরোনাম

অ্যাপার্টমেন্টের পুরোনো কাপড় সংগ্রহের বাক্সে নবজাতকের মরদেহ উদ্ধার

জাহিদ, দক্ষিণ কোরিয়া প্রতিনিধি: দক্ষিণ কোরিয়ার খিয়ংগি প্রদেশের হানাম (하남시) শহরে একটি অ্যাপার্টমেন্টের পুরোনো কাপড় সংগ্রহের বাক্স থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত ১৮ নভেম্বর বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে অ্যাপার্টমেন্টের কাপড় সংগ্রহের বাক্সে শিশুটির মরদেহ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। জানা গেছে, শিশুটির শরীরে তখনো নাভির নাড়ি যুক্ত ছিল। প্রাথমিকভাবে শরীরে বাইরে থেকে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তবে শিশুটির মৃত্যু কীভাবে হয়েছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি নবজাতককে পরিত্যাগ করার ঘটনা, নাকি এর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে শিশুটিকে সেখানে কে রেখে গেছে, তা শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

একটি নবজাতক পৃথিবীতে আসার পর এমন পরিণতির শিকার হওয়ার ঘটনা সত্যিই হৃদয়বিদারক। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আসুক এবং দায়ী ব্যক্তি থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button