শিক্ষা

অনশন ভাঙলেন ওয়ালিদ

উপাচার্যের আশ্বাসে ১৫ দিনের মাথায় অনশন ভাঙলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ অনুষদের সন্ধ্যাকালীন মাস্টার্সের ছাত্র ওয়ালিদ আশরাফ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে গত ২৫ নভেম্বর থেকে তিনি অনশন করে আসছিলেন। আজ শনিবার বেলা পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান তাঁকে পানি খাইয়ে অনশন ভাঙান।
এর আগে ওয়ালিদ আশরাফকে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস দেন উপাচার্য। তিনি ওয়ালিদকে বলেন, নির্বাচন না হওয়ার যে সংস্কৃতি চলে আসছে, তা তিনি ভাঙতে চান। এই নির্বাচন হবে। তবে একটু সময় লাগবে।
উপাচার্যের সঙ্গে এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মাকসুদ কামাল, প্রক্টর এ কে এম গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button