শিক্ষাশিরোনাম

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাশ শুরু রোববার থেকে

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাশ শুরু হচ্ছে আগামী রোববার থেকে। অনলাইনে ক্লাস শুরু করার নির্দেশ দিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। সারা দেশের সব কলেজের অধ্যক্ষদের এ ক্লাস চালানোর নির্দেশ দেওয়া হয়। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এ নির্দেশনা দেন।
নির্দেশনায় এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়। সেইসঙ্গে শিক্ষার্থীদেরও ক্লাসে অংশ নেওয়ার অনুরোধও জানানো হয়। এতে উল্লেখ করা হয়, কোভিড-১৯ এর কারণে আপাতত পাঠদান সম্ভব হচ্ছে না। তবে শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘিœত না হয় তার উদ্দেশ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি করা শিক্ষার্থীদের আগামী ৪ঠা অক্টোবর থেকে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button