sliderমহানগরশিরোনাম

মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন

প্রেসবিজ্ঞপ্তি: “নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্রের নিশ্চয়তা চাই” এই স্লোগানে মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সাবেক ছাত্রনেতা ও কাজী ছাব্বীর (কুমিল্লা)কে সভাপতি, কাজী হাবিবুল্লাহ সাচ্চু (খুলনা)কে সিনি: সহ-সভাপতি ও কাজী মেহেদী হাসান নোমান (বরিশাল)কে মহাসচিব করে মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের ২৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

৮ আগস্ট ২০২৬ শনিবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ভি.আইপি হলরুমে অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলনে সারাদেশ থেকে আগত কাজী সাহেবদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাজী সমিতির সভাপতি ও জাতীয় নিকাহ নিবন্ধক ঐঐক্যজোটের আহবায়ক এবংবপল্লবী থানা বিএনপির যুগ্ম-আহবায়ক কাজী ডক্টর এ.এস.এম কাদের কিবরীয়া, বাংলাদেশ ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি কাজী মোজাম্মেল হোসাইন এবং বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামের সভাপতি কাজী ছৈয়দ মুহাম্মদ আবু সাইদ।

উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্যে বলেন বিগত ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকারের সময়ে সারাদেশে নিকাহ রেজিস্ট্রারদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করা হয়েছে। বিধিবহির্ভূত ভাবে এমপিদের ডিও লেটারের প্রভাবে এবং অর্থের বিনিময়ে স্বয়ং এমপি সাহেবরা মন্ত্রণালয়ে এসে সরাসরি তদবির করে অনেক ইউনিয়ন টুকরো টুকরো করে একই অধিক্ষেত্রে একাধিক নতুন নিকাহ রেজিস্ট্রার নিয়োগ দিয়েছে। ফলে আয় রোজগার কমে যাওয়ায় ঐ সকল এলাকার নিকাহ রেজিস্ট্রারগণ অর্থ কষ্টে মানবেতর জীবন যাপন করছে। অন্যদিকে অধিক্ষেত্র বিষয়ক অনেক মামলা এখনো হাইকোর্টে চলছে। ফলে কাজী সাহেবদের ভোগান্তি চরম পর্যায়ে পৌছেছে। বর্তমানেও কাজী সাহেবদের এলাকা কর্তন করিয়ে তাদেরকে ভিকটিম বানিয়ে বহুল জনপ্রত্যাশিত ও আলেম প্রেমিক বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ ও আলেম ওলামাদের সাথে সরকারের মনস্তাত্ত্বিকভাবে দ্বন্দ্ব সৃষ্টি করার গভীর ষড়যন্ত্র চলছে। জনবান্ধব ও আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধাশীল বর্তমান সরকার নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র কর্তন করে আলেম ওলামাদের মনে আঘাত আসে এমন কিছু করবেনা বলে আশাবাদ ব্যাক্ত করেন কাজী সমাজের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।

নাগরিকদের বিদ্যমান অধিকার সুনিশ্চিত রাখা, আইনের সুশাসন প্রতিষ্ঠা করা রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য। জনগণের মৌলিক অধিকার খর্ব করা গণতান্ত্রিক সরকারের কাজ নয়, এটা ফ্যাসিবাদী আচরণ। পতিত ফ্যাসিস্ট সরকার ক্ষমতার অপব্যবহার করে সুশাসন ও মানবিক অধিকার কেড়ে নিয়ে সংবিধান পরিপন্থী কর্মযজ্ঞ করেছে। এ ধরনের আচরণ দেশের মানুষ বিএনপি সরকারের কাছে প্রত্যাশা করে না। তাই পতিত ফ্যাসিস্ট সরকারের মতো নিকাহ রেজিস্ট্রারদের এলাকা কর্তন না করে বরং নিকাহ রেজিস্ট্রারদের নিয়োগকালীন অধিক্ষেত্র ইউনিয়ন ও ওয়ার্ড অবসর সময় পর্যন্ত বহাল থাকবে মর্মে বিধান করার জন্য সরকারের প্রতি বিনীতভাবে আহ্বান জানান কাজী সমাজ। পাশাপাশি নিকাহ রেজিস্ট্রারদের সন্তানদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের বিদ্যমান বিধিমালাকে সরাসরি নিয়োগের আইনে পরিনত করার জন্যও সম্মেলনে সরকারের প্রতি জোরালো আহবান জানানো হয়।

কাজী ছাব্বীরের সভাপতিত্বে ও কাজী মেহেদী হাসান নোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যদের মধ্যে কাজী হাফিজ আহাম্মদ মোরশেদ, কাজী মাহমুদুল হাসান, কাজী ফুয়াদুল ইসলাম, কাজী মহিউদ্দিন, কাজী আনোয়ার হোসেন, কাজী হাফেজ মো: নাজেম, কাজী উবায়দুল হক, কাজী কবির আহাম্মদ, কাজী উবায়েদ উল্লাহ, কাজী আব্দুর রহমান, কাজী আব্দুল মাবুদ, কাজী আব্দুল খালেক, কাজী খোরশেদ আলম, কাজী সৈয়দ জসিম উদ্দিন আহমেদ, কাজী মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button