sliderস্থানিয়

সালথায় পানিতে পড়ে গৃহবধূর মৃত্যু

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় পানিতে পড়ে মৌসুমি মন্ডল নামের দুই সন্তানের জননী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া পূর্বপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত মৌসুমি মন্ডল স্থানীয় পাপন সরকারের স্ত্রী ও সদরপুর উপজেলার উজিরখা কান্দির বিভূতি মন্ডলের কন্যা।

জানা যায়, মৌসুমি মন্ডল প্রতিদিনের মত সকালে বাড়ির কাজ শেষ করে বাড়ির পাশে বিলে গোসল করতে যায়। বেশ কিছু সময় পার হলেও ফিরে না আসায় বাড়ির লোকজন খোজ খবর নিতে শুরু করে। এরপর বাড়ির পাশে জুতা ও পানিতে বালতি ভাসতে দেখা যায়, পাশেই বিলের মধ্যে মৌসুমি মন্ডলের লাশ দেখতে পেয়ে উপরে তুলে  নিয়ে আসে।

পরিবারের সদস্যরা জানান, মৌসুমি মন্ডল দীর্ঘদিন যাবত মৃগীরোগে আক্তান্ত ছিলেন। মাঝে মাঝে তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে পড়ে যেতেন। গতকালই তিনি পড়ে গিয়ে মুখে আঘাত পান। গোসল করার সময় তিনি হয়তো এই রোগে আক্রান্ত হয়ে ডুবে মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button