sliderস্থানিয়

কটিয়াদীতে অবৈধ সিসা কারখানা চালুর প্রতিবাদে মহাসড়ক অবরোধ

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে জনবসতিপূর্ন এলাকায় একটি অবৈধ সীসা কারখানা, বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে জনবসতিপূর্ণ এলাকায় কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কে।

২০ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত দশটার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের আঞ্চলিক মহাসড়কের পাশে, একটি অবৈধ সীসা কারখানা বন্ধের দাবিতে প্রথমে মিছিল শুরু করে। পরে আস্তে আস্তে মিছিলটি জনসমুদ্রের রূপ নেয়। সে সময় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে রাস্তার উভয়দিকে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়ে, যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

এরই মধ্যে কিছু উগ্র জনতা অবৈধ সীসা কারখানাটির বাহিরের দিকে শুকনো কাঠ জড়ো করে আগুন জ্বালিয়ে অবৈধ কারখানার মালিকদের ভয় ভীতি প্রদর্শন শুরু করেন।

ঘটনাটি কটিয়াদী মডেল থানার ওসি, মোহাম্মদ রফিকুল ইসলামের গুচরীভূত হলে, তিনি জরুরী ভিত্তিতে প্রায় বিশ জন ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে উভয় পক্ষের সাথে আলোচনা শুরু করেন। প্রায় দুই ঘন্টা আলাপ-আলোচনার পর ওসি রফিকুল ইসলামের সহযোগিতায় পুলিশ ও জনগণ মিলেমিশে আগুন নিভিয়ে ফেলে এবং অনির্দিষ্টকালের জন্য অবৈধ সীসা কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে সরকারি নির্দেশ ও নির্দেশনা মেনে এবং তাদের অনুমোদন ব্যতীত সিসা কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেন। তারপর থেকে উক্ত আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়

উল্লেখযোগ্য যে কিছুদিন পূর্বে উক্ত সীসা কারখানাটিকে, জনবসতিপূর্ণ এলাকায় অবৈধ কার্যক্রম পরিচালনা করায় এই কারখানাটিকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।

স্থানীয়দের দাবী জনবসতিপূর্ণ এলাকায় সীসা কারখানা, পুনরায় চালু হলে পরিবেশ ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাই জনগন, কারখানাটি পুনরায় চালু না করার জোর দাবী জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button