sliderস্থানিয়

ঠাকুরগাঁওয ট্যাপেন্ডাটল ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৪ হাজার ৬০০ টাকাসহ এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ ফারুক হোসেন (৪৩)। তিনি মৃত দবির উদ্দিনের ছেলে। মাতা মোছাঃ মালেকা বেগম। তার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার ১০ নম্বর জামালপুর ইউনিয়নের মধ্যপারপুগী এলাকায়।

জানা যায় (০৮ আগষ্ট) শনিবার ঠাকুরগাঁও সদর থানাধীন ১০ নম্বর জামালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিবগঞ্জ কাঁচাবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এ সময় আসামি ফারুক হোসেনকে তার বসতবাড়ির ভেতরের আঙিনা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৪ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

গোয়েন্দা পুলিশ ডিবি র অফিসার ইনচার্জ গোলাম রসূল জানান, ফারুক হোসেনের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ মোট ৯টি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। হত্যা মামলায় তিনি সাজাও খেটেছেন মর্মে জানা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত একজন চিহ্নিত মাদক কারবারি।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র অফিসার ইনচার্জ গোলাম রসুল, জানান মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও মাদক বিস্তারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button