sliderস্থানিয়

সোনামসজিদ সীমান্তে যুব মহিলা লীগ নেত্রী আটক

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে ৫৯ ব্যাটালিয়নের সদস্যরা। আটককৃত নেত্রী হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামীগের কোষাধ্যক্ষ সুলতানা বেগম(৩৫)। আটক হয়েছেন২১ অক্টোবর সন্ধ্যায়। তাকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সুলতানা বেগম (৩৫) নামে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সেহলা কলোনি গ্রামের জুলমত আলীর মেয়ে।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল আমিন অপু আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান নিষিদ্ধ সংগঠনের ওই নেত্রী ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button