sliderস্থানিয়

শিবগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে যুব সমাজের ব্যতিক্রমী উদ্যোগ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা : শিবগঞ্জে মাদকমুক্ত যুব সমাজ ব্যতিক্রমি উদ্যোগ গ্রহন করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার শ্যামপুর ইউনিয়নাধীন উমরপুর হঠাৎ গ্রামে সংশ্লিষ্ট ইউপি সদস্য সমাজ সেবক আলহাজ মোঃ মফিজ উদ্দিন মোঃ সালেক মুন্সি, মোঃ এমদাদুল হক ও সাবান আলির নেতৃত্বে এলাকার ২০/২৫জন যুবক মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে গণসচেতনতা তৈরীতে এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। তাদের মতে, মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করতেই উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এ সময় মাদক কারবারে জড়িতদের অভিভাবকদের ডেকে সতর্ক করা এবং তাদের সন্তানদের সুপথে ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়। তারা বলেন প্রয়োজনে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

এই ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকলে এলাকা দ্রুত মাদকমুক্ত হবে বলে তারা আশাবাদী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button