sliderস্থানিয়

চাঁপাইনবাবগঞ্জে জাল নোট তৈরির সরঞ্জমানসহ গ্রেফতার ২

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জে জাল রুপি তৈরির সরঞ্জামসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শনিবার রাত ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ বালুবাগান এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিভিন্ন দেশের ২৫ বান্ডিল বিদেশি মুদ্রার জাল নোট জব্দ করা হয়েছে।
র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার মনিরুল ইসলামের ছেলে তসিকুল ইসলাম ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার মন্দিমোড় এলাকার সাইদুর রহমানের ছেলে শামীম আলী।

র‌্যাব কর্মকর্তা ইফতেখার হোসেন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আরামবাগ-বালুবগানের তিনতলা বিশিষ্ট একটি বাড়িতে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা ২৫ বান্ডিল বিভিন্ন দেশের মুদ্রার জাল নোট ও অন্যান্য সরঞ্জামসহ তসিকুল ও শামীমকে আটক করা হয়। আটককৃতরা জাল মুদ্রা তৈরির কারিগর হিসেবে কাজ করতেন বলে জানা গেছে

র‌্যাব কর্মকর্তা আরও বলেন,সূত্রমতে ওই বাড়িটি জাল মুদ্রা তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। সেখানে বিভিন্ন দেশের জাল মুদ্রা তৈরি করা হতো। জাল মুদ্রা তৈরির মূলহোতাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে এবং আটককৃত ব্যক্তিদ্বয়কে মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button