sliderস্থানিয়

চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগে পদ হারানো সেই দুই বিএনপি নেতা মুচলেকায় ফিরলেন স্বপদে

মোঃ আব্দুর রব মনসুর, সিরাজগঞ্জ প্রতিনিধি: মুচলেকা দিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় সিরাজগঞ্জের দুই উপজেলা বিএনপির সাবেক নেতার দলীয় পদের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে জেলা বিএনপি। পদ ফিরে পাওয়া নেতারা হলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেন এবং কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু।

শুক্রবার (২০ নভেম্বর) সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে শাস্তি পেতে হয়। অভিযুক্তরা মুচলেকা দেওয়ায় বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা হয়েছে এবং তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ জানান, তারা আগেই মুচলেকা দিয়েছিলেন এবং সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

আজাদ হোসেনের বিষয়ে সিদ্ধান্ত

চিঠিতে উল্লেখ করা হয়, উপজেলা বিএনপির এক নেতাকে মারধর ও চাঁদাবাজির মামলার কারণে আজাদ হোসেনের দলীয় পদ স্থগিত করা হয়েছিল। নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে সাংগঠনিক নিয়মবহির্ভূত কর্মকাণ্ড ও ভাইদের অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ানোর শর্তে তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, দলীয় শৃঙ্খলাভঙ্গ, উল্লাপাড়া থানা কম্পাউন্ডে এক বিএনপি নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে গত ২৬ জুলাই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় ৮ আগস্ট তার সব পদ স্থগিত করা হয়েছিল। ২৭ জুলাই মারামারি ও চাঁদাবাজির পৃথক দুই মামলায় আজাদ হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ এবং পরদিন আদালত তাদের জামিন দেন।

হাজী মিজানুর রহমান বাবলুর বিষয়ে সিদ্ধান্ত

হাজী মিজানুর রহমান বাবলুর স্থগিতাদেশ প্রত্যাহারের চিঠিতে বলা হয়েছে, কাজিপুরে একটি বালুমহাল নিয়ে পাল্টাপাল্টি সংঘর্ষ এবং তার ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তার পদ স্থগিত করা হয়েছিল। ভবিষ্যতে সাংগঠনিক নিয়মবহির্ভূত কর্মকাণ্ড ও সন্ত্রাসী কার্যকলাপ থেকে বিরত থাকার শর্তে মুচলেকা ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পরিপ্রেক্ষিতে তার পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ছেলে সুমনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে প্রথমে তার পদ স্থগিত করা হয়েছিল। আবেদনের পর পদ ফিরলেও পরবর্তী সময়ে ছেলেসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ২৫ জুলাই তাকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয় এবং সুমনের সঙ্গে নেতাকর্মীদের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সবশেষ শর্তসাপেক্ষে মুচলেকা ও ক্ষমা প্রার্থনায় জেলা বিএনপি তার স্থগিতাদেশ প্রত্যাহার করল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button