শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জ উপজেলার মোবারকপুরে টিকরী বাজারে চায়ের দোকানের আড়ালে দুই ভাইয়ের বিরুদ্ধে মাদকের ব্যবসা ও মাদক চুরির অভিযোগে যক্ষায় আক্রান্ত একজন রোগীকে মারধরের অভিযোগ উঠেছে ওই দুই ভাইয়ের বিরুদ্ধে। মাদক ব্যবসায়ী ও যক্ষায় আক্রান্ত রোগীকে মারধর করা দুই ভাই হলেন মোঃ কাটা মানিক(৩৫) ও মোঃ সেলিম আলী(২৩)।
স্থানীয়দের অভিযোগ সাধারণ চা বিস্কুটের দোকানকে সামনে রেখে দীর্ঘদিন ধরে সেখানে মাদক কেনাবেচা চলছে। দোকানটির আশপাশে একটি মাদ্রাসা ও একটি নূরানী মাদ্রাসা থাকায় শিক্ষার্থী ও তরুণ সমাজের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের সূত্রে জানা গেছে যে টিকরী বাজারে ওই দুই ভাই চা-বিস্কুটের দোকানের আাড়ালে দীর্ঘদিন যাবত ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছে। ছদ্দবেশে দোকানে গেলে ওই দুই ভাইকে পাওয়া না গেলেও কানা মানিকের স্ত্রী মাদকের ব্যবসার কথা স্বীকার করেন এবং ড্রয়ার খুলে মাদক দেখান।
মাবারকপুর ইউনিয়ন যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলামিন ইসলাম বলেন,ওই চায়ের দোকান সহ এলাকায় মাদক ব্যবসা ছড়িয়ে পড়েছে। প্রশাসনকে বিষয়টি জানানো হলেও কার্যকর পদক্ষেপ গ্রহন করছে না।
মাবারকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ অসিম ইসলাম বলেন, ওই দুই ভাই চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসেছে। প্রশাসন জেনেও না জানার ভান করছে অজ্ঞাত কারণে।
এলাকাবাসী জানান গত ১৮ অক্টোবর রাতে যক্ষা রোগে আক্রান্ত টিকরী কালিচক গ্রামের মো: বাসিরের ছেলে শাহিন (৩৩) ওই দোকানে চা পান করে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে।পরে রাত ১১টার দিকে তার বাড়ি গিয়ে তাঁকে ঘুম থেকে তুলে নিয়ে চুরি হওয়া ইয়াবা ট্যাবলেট ফেরত চেয়ে মারধর করে। স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে তাঁকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করেন। শাহীন ইয়াবা চুরির অভিযোগ অস্বীকার করে এ অন্যায়ের বিচার দাবী করেন এবং তাদের মাদক ব্যবসা বন্ধ করার আহ্বান জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাঃ মতিউর রহমান বলেন, অভিযোগ অস্বীকার করে বলেন মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে এ পর্যন্ত ১২০টি মামলা করা হয়েছে। এসব মামলায় বিভিন্ন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকসংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
