তপন দাস,নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নীলফামারীর পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা তদন্তের অগ্রগতি এবং পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে গৃহীত পদক্ষেপসমূহ মূল্যায়ন করা হয়। পাশাপাশি মামলা তদন্তের মান উন্নয়ন, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, চুরি, ডাকাতি, সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ ও দমনে পুলিশের কার্যক্রম পর্যালোচনা করেন পুলিশ সুপার।
