sliderস্থানিয়

সিংগাইরে খেলার মাঠের অবৈধ দোকান উচ্ছেদ করলেন ভ্রাম্যমান আদালত

সিরাজুল ইসলাম, সিংগাইর : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল বাজার সংলগ্ন খেলার মাঠ দখল করে গড়ে তোলা ৩০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে ঘন্টাব্যাপি এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন। এ অভিযানে সহযোগীতা করেন,সিংগাইর থানার এএসআই আব্দুল জলিল,সায়েস্তা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো.ফরিদ হোসেন,সাহরাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.সিরাজুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, উপজেলার সায়েস্তা মৌজার আরএস ৩৮১৯ দাগের ১০১ শতাংশ জমি মাঠ হিসেবে নিবন্ধিত। যা অতীতে সাহরাইল উচ্চ বিদ্যালয়সহ অত্র ইউনিয়নের একমাত্র খেলার মাঠ হিসেবে ব্যবহার হতো। এক সময়ে দেশী বিদেশি খেলোয়ারদের পদচারনায় মুখরিত ছিলো মাঠটি। সময়ের আর্বতে প্রায় ৩ যুগ আগে মাঠের উত্তর পাশ দখল করে দোকানপাট ওঠিয়ে স্থানীয় কতিপয় ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করে আসছিল। কার্যত তখন থেকেই মাঠটি আর
খেলাধূলার কাজে ব্যবহার হতো না।

সম্প্রতি সাহরাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন বলেন,মাঠটি যাতে খেলাধূলার কাজে ব্যবহার হয় সেজন্য অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। তিনি এক প্রশ্নের জবাবে বলেন,উচ্ছেদকৃত মাঠের জমি পুন:রায় যদি দখল করা হয় তবে দখলদারদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button