হলি কেয়ার আইডিয়াল স্কুলে ক্রীড়া ও পুরস্কার বিতরণ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: শনিবার দাউদকান্দি গৌরীপুর ইউনিয়নের হুগলিয়া হলি কেয়ার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
স্কুলের প্রতিষ্ঠাতা এডভোকেট জসিম উদ্দিন জয় এর সার্বিক তত্বাবধানে ও সমাজসেবক ওয়াদুদ সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার।
বিশেষ অতিথি বৃন্দের মাঝে উপস্থিত ছিলেন সাবেক ভিপি সালাউদ্দিন রিপন, সমাজ সেবক মাহমুদুল হাসান বাবু সরকার, রেজাউল করিম রিপন, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান শিমুল, মোঃ ইসমাইল সরকার, কুমিল্লা উত্তর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ শাহআলম , ছমির আলম সরকার, রেনু পাঠান, ইউপি সদস্য সাঈদ আহম্মেদ ও আয়েশা আক্তার। পুরস্কার বিতরণ শেষে
শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথি ও অভিভাবক বৃন্দ।




