
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: মাদার অব ডেমোক্রেসি, গণতন্ত্রের আপোষহীন নেত্রী সাবেক তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, গণ মানুষের প্রাণপ্রিয় নেত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় ফরিদপুরের সালথায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকালে যুক্তরাষ্ট্র ওহাইও বিএনপির আহবায়ক মো. হাসিবুল হাসান হাবিবের আয়োজনে উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া বাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আটঘর ইউনিয়ন বিএনপি নেতা মো. আতিকুর রহমান মোল্যার সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আটঘর ইউনিয়ন বিএনপি নেতা মো. এনায়েত মোল্যা, ছালাম সরদার, নয়ন মোল্যা, রহমান মোল্যা, জাহাঙ্গীর, আয়নাল মেম্বার, যুবদল নেতা সোহাগ খান, রবিউল ইসলাম, নাজিম, হেদায়েত মোল্যা, ফরিদপুর কৃষি কলেজের সাধারণ সম্পাদক মাহিন ফকির প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের নেত্রী ১৭ বছর নির্যাতন নিপিড়ীত হয়ে জেল-জুলুম অন্যায় অত্যাচারের শিকার হয়েছেন। দীর্ঘদিন যাবৎ জেল হাজতে কাটিয়েছেন। জেলে থাকা অবস্থায় তিনি সুচিকিৎসা পান নাই। যে ডাক্তার তাকে চিকিৎসা দিতে গিয়েছেন সেই ডাক্তার কে হুমকি ধামকি দিয়েছে। তখন তিনি তার সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন। তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা সকলেই তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে সুস্থতার সহিত আগামীর যে নির্বাচন আসছে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে জয়যুক্ত লাভ করেন এবং দেশের সার্বিক কল্যাণে কাজ করতে পারেন।
দোয়া পাঠ করেন গৌড়দিয়া বাজার জামে মসজিদের ইমাম মাওলানা জাহিদ হোসেন।




