sliderস্থানিয়

সালথায় দু’গ্রুপের সংঘর্ষে আহত-১০ বাড়িঘর ভাংচুর 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের মেহেরদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষচলাকালে অন্তত ১৫টি বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে উত্তেজিত সংঘর্ষকারীরা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ৩টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের মেহেরদিয়া গ্রামের কালাম মুন্সির চাষাবাদের জমিতে পেয়াজের হালি জমিতে বেড়া দেওয়ার জন্য কৃষান নেন। কৃষান আনোয়ার মুন্সি জমিতে বেড়া দেওয়ার সময় নুরুল ইসলাম মুন্সি, রিপন মুন্সি ও রিমন মুন্সি জমি দিয়ে চলাচলের পথ রাখার দাবিতে কৃষান আনোয়ার মুন্সিকে মারধর করে। পরে কালাম মুন্সির বাড়িতে গিয়ে তাকেও মারধর করে। এমন খবর ছড়িয়ে পড়লে সালাহ উদ্দিন কাজীর পক্ষ ও নুরুল ইসলাম মুন্সি পক্ষের অর্ধশতাধিক লোক ঢাল সুরকি রামদা লাঠিশোঠা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলে। সংঘর্ষের সময় উভয় পক্ষের ১৫টি বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে উত্তেজিত সংঘর্ষকারীরা। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। আতঙ্ক আর ভয়ে এলাকার নারী ও শিশুদের এদিক ওদিক ছুটাছুটি করতে দেখা যায়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, মেহেরদিয়া গ্রামে সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। কালাম মুন্সীর ফসলি জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button