Uncategorized

লালপুরে জনতা ব্যাংকের ৯১৯ তম শাখার উদ্বোধন

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে জনতা ব্যাংকের ৯১৯তম শাখার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহ¯পতিবার দুপুরে জনতা ব্যাংকের লালপুর বাজার শাখার উদ্বোধন শেষে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনতা ব্যাংকের রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক তাপস কুমার মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের উদ্বোধন করেন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন নাটোর -১(লালপুর -বাগাতিপাড়া)আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনতা ব্যাংকের পরিচালক অজিত কুমার পাল,কে এম শামসুল আলম,আব্দুল মজিদ,এমডি এন্ড সিওই বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম আজাদ প্রমুখ। এছাড়া জনতা ব্যাংক লালপুর শাখার ম্যানেজার শামীম হোসেন,লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম স¤পাদক গোলাম কাওসার, আ,স,ম মাহামুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল,লালপুর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু,লালপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের একাংশের সভাপতি মনোয়ার হোসেন নান্টু,সাধারণ স¤পাদক তৌহিদুল ইসলাম বাঘা,গোপালপুর পৌরসভা আওয়ামীলীগের একাংশের সাধারণ স¤পাদক রোকনুল ইসলাম লুলু সহ স্থানীয় সংবাদকর্মীরা ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button