Uncategorized

গাজীপুরে মুরাদের বিরুদ্ধে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ

গাজীপুর সংবাদদাতা :গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপিসহ দুজনের বিরুদ্ধে সিআর মামলা দায়ের করা হয়েছে।
গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: কায়সারুল ইসলাম মামলাটি তদন্তের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখাতে পাঠিয়েছেন।
বুধবার দুপুরে গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যান্ড মনজুর মোর্শেদ প্রিন্স মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামি মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল।
মামলার অ্যান্ড মনজুর মোর্শেদ প্রিন্স জানান, মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল গত ১ ডিসেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসানের এক সাক্ষাৎকার গ্রহণ করেন। সেখানে ডা: মুরাদ হাসান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী মর্যদাহানীকর ভাষা ব্যবহার করেছেন। যা পরবর্তীতে ডা: মুরাদের ভেরিফাইড ফেসবুক পেজে প্রচার করা হয়। অশালীন মিথ্যাচার এবং নারী বিদ্বেষী ও নারীর প্রতি এই অবমাননামূলক বক্তব্য নারীর জন্য মর্যাদা হানীকর।
মামলার আইনজীবী গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো: সিদ্দিকুর রহমান জানান, গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি আমলে নিয়ে গাজীপুর মেট্রোপলিটন ডিবি তদন্তের জন্য আদেশ দিয়েছেন। তদন্ত শেষে আদালতের মাধ্যমে পরবর্তীতে ব্যবস্থাগ্রহণ হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button