sliderস্থানিয়

নিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” এই শ্লোগানকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি শেষে নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোয়াজ্জেম হোসেন, উপজেলা মৎস্য অফিসার শরিফুল আলম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button