রেকর্ডের পাতায় সাকিব

আরেকটি রেকর্ডের পাতায় স্থান পেলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। একদিনের আন্তর্জাতিক ম্যাচে নিজ মাঠে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন সাকিব।
এ তালিকায় সবার উপড়ে আছেন দক্ষিণ আফ্রিকার শন পোলক। ওয়ানডে ক্রিকেটে নিজ মাঠে ১২৭ ম্যাচে ১৯৩ উইকেট শিকার করেছেন পোলক। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার ব্রেট লি। ৯৫ ম্যাচে তার শিকার ১৬৯. সমসংখ্যক ম্যাচে ১৬০ উইকেট শিকার করে তৃতীয় স্থানে আছেন একই দেশের গ্লেন ম্যাকগ্রা।
চতুর্থ স্থানে আছেন স্পিন কিং শ্রীলংকার মুত্তিয়া মুরলিধরন। নিজ মাঠে ১০৯ ম্যাচে ১৫৪ উইকেট শিকার করেছেন তিনি।
তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন সাকিব। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের আগে নিজ মাঠে ৮৮ ম্যাচে তার উইকেট সংখ্যা ছিল ১৩৪. শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১০ ওভার বোলিং করে ৫৯ রানে ২ উইকেট শিকার করেন সাকিব। ফলে এ পর্যন্ত ৮৯ ম্যাচে ১৩৬ উইকেট শিকার করে নিজ মাঠে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নেন তিনি।




