Uncategorized

গাইবান্ধার কামারজানিতে ব্রহ্মপুত্র নদে যুবক নিখোঁজ

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদরের কামারজানিতে ত্রান দিতে গিয়ে নৌকা থেকে পড়ে ব্রহ্মপুত্র নদে বোরহান উদ্দিন নিশাদ (২০) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। ২১ আগস্ট শুক্রবার দুপুর ১টার দিকে কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ নিশাদ কামারজানি ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামের মতিউল আলমের ছেলে। সে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যায়নরত।স্থানীয়রা জানান, গোঘাট গ্রামে ভাঙন কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেয় নিশাদ। এসময় নৌকা থেকে পড়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হনতিনি।
কামারজানি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুস সালাম জাকির জানান, গাইবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীরাসহ ডুবুরীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। বিকেল সাড়ে চারটা পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীর কোন সন্ধান মেলেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button