sliderস্থানিয়

দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে দৌলতপুরে যুবদলের বিক্ষোভ

কাউছার মিয়া,দৌলতপুর প্রতিনিধি: সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দৌলতপুর উপজেলা যুবদল। মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) দৌলতপুর উপজেলার এই কর্মসূচি পালিত হয়েছে।

দৌলতপুর উপজেলা যুবদলের আহবায়ক আহবায়ক গোলাম সালাউদ্দিন সেলিমের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন-উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম।

এসময় আরও উপস্থিত ছিলেন-উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক-মো. মোবারক হোসেন বাবু,রবিন আহমেদ সামান,মো. সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন- ফ্যাসিবাদের দোসরা আজ সমাজের সর্বস্তরে বর্তমান। নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সন্ত্রাসী বাহিনী দেশকে অস্থিরশীল করার চেষ্টা করছে। যদি আপনি আমি সর্তক না হই তাহলে এই কালনাগিনী সাপ সুযোগ পেলে আবার ছোবল দেবে। তাই বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে সম্মিলিত প্রচেষ্টায় গণহত্যার সঙ্গে জড়িতদের ফাঁসি রায় কার্যকর করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button