sliderস্থানিয়

মানিকগঞ্জে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের প্রস্তুতি সভা

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আজ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা এর পক্ষে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো.নাজমুল হাসান খান। সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল জোনাইদ। বিশেষ আলোচনা করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোখলেসা হিলালী।

এসময়ে আরও কথা বলেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার, নজরুল-প্রমীলা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মো.আব্দুল মোন্নাফ খান, আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের সভাপতি মো.হাবিল উদ্দিন, জেলা জাসাসের সভাপতি মো.শামিম উদ্দিন, মোজাম্মেল হক বাবু,কবি মইন খান,প্রাবন্ধিক মো. নজরুল ইসলাম প্রমুখ।

সভায় বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়:
২৫ মে তেওতায় নজরুল জয়ন্তী: আগামী ২৫ মে ২০২৬ তারিখে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী কবির সহধর্মিণী প্রমীলা দেবীর স্মৃতিবিজড়িত শিবালয় উপজেলার তেওতা প্রমীলা নজরুল মঞ্চে ব্যাপক সমারোহের মাধ্যমে উদযাপন করা হবে।
৮ মে জেলা শিল্পকলায় রবীন্দ্র জয়ন্তী: আগামী ৮ মে বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে।

কর্মসূচির বিবরণ: উভয় দিবসের কর্মসূচির মধ্যে থাকবে সংশ্লিষ্ট কবিদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, স্মৃতিচারণমূলক আলোচনা সভা এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও নাটক পরিবেশন
হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button