sliderস্থানিয়

কটিয়াদীতে নিষিদ্ধ আলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে।

তাদের মধ্যে তরিকুল ইসলাম টিটো, কটিয়াদী পৌরসভার বেথুইর, মহল্লার বাসিন্দা ও সাবেক উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: সাইফুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। অপরদিকে গ্রেফতারকৃত মাহফুজ কটিয়াদী পৌরসভার, বাগরাইট মহল্লার, বাচ্চু মিয়ার ছেলে এবং কটিয়াদী পৌর ছাত্রলীগের সভাপতি।

পুলিশের তথ্যে জানা যায় ২১ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা শহরে এক বিশেষ অভিযানে তারিকুল ইসলাম টিটু কে গ্রেপ্তার করে পুলিশ এবং ২০ সেপ্টেম্বর গভীর রাতে পৌর ছাত্রলীগের সভাপতি মাহফুজকে গ্রেফতার করে কটিয়াদী মডেল থানা পুলিশ।

কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাহফুজের বিরুদ্ধে কটিয়াদী থানায় দুটি মামলা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে, সরকার বিরোধী বিভিন্ন প্রচার চালানো, তাছাড়া তার নেতৃত্বে, কটিয়াদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল করার ও অভিযোগ রয়েছে। তাকে ২০ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছে। তারিকুল ইসলাম টিটু কে ২১ সেপ্টেম্বর গভীর রাতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতার কৃতদের কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button