Uncategorized

কুড়িগ্রামের টগরাইহাটে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : আজ মঙ্গলবার ১৯ জানুয়ারী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টগরাইহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি মোতাবেক কুড়িগ্রাম জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মন্ত্রি পরিষদ খসড়া অনুমোদন করেছেন। উক্ত কৃষি বিশ্ববিদ্যালয়টি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টগরাইহাট নামক স্থানে স্থাপনের দবি জানিয়ে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন সরকার ও অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মোঃ এনামুল হক চেয়ারম্যান, রাজারহাট ইউপি পরিষদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হক ব্যাপারী সদস্য জেলা পরিষদ কুড়িগ্রাম, মোঃ আতিকুর রহমান সুজন প্রভাষক, মোঃ আমিনুর রহমান সাধারণ সম্পাদক, প্রেসক্লাব কুড়িগ্রাম। এটিএম মাজেদুর রহমান বুলন সমাজ সেবক, মোঃ বিপ্লব আলী ইউপি সদস্য, মোহাম্মদ আলী মন্ডল এটম প্রভাষক, মোঃ ফিরোজ সালাউদ্দীন তুহিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আলহাজ্ব মোঃ শাহ্ আলম অধ্যক্ষ , মোঃ আশিকুর রহমান লিমন সভাপতি বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব রাজারহাট উপজেলা শাখা বক্তারা বলেন, কুড়িগ্রাম তিস্তা মহাসড়ক ও রেলপথ সম্বলিত অত্যন্ত মনোরম ও সুবিস্তৃত মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এলাকা টগরাইহাট রেল স্টেশনের পার্ম্বে কৃষি বিশ্ববিদ্যালয়টি স্থাপনের দাবি জানাচ্ছি।কুড়িগ্রাম জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেওয়ায় কুড়িগ্রামবাসি মাননীয় প্রধানমন্ত্রি দেশ রত্ন শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button