শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ছয়টি চোরাই মোটরসাইকেলসহ চোর ইদুল আলী (২১) নামে এক যুবককে আটক করেছে । মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
আটক ইদুল আলী শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকার মোস্তফার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কালিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ছশটি চোরাই মোটর সাইকেল সহ। ইদুল আলীকে আটক করা হয়।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িত আরও ৪ থেকে ৫ জন সহযোগীর তথ্য পাওয়া গেছে। তাদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।