মানিকগঞ্জে মহিলা দলকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার কাজই আমি করবো : সানজিদা রহামান

মুহাম্মদ আব্দুল জলীল, মানিকগঞ্জ প্রতিনিধিঃ এডভোকেট সানজিদা রহামান সিদ্দিকী ছন্দা, সহ সভাপতি জাতীয়তাবাদী মহিলা দল মানিহকগঞ্জ জেলা । এডভোকেট ছন্দা ১৯৭১ সালে ঢাকা জেলার মানিকগঞ্জের এক সম্ভান্ত্র রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত বীর মুক্তি যোদ্ধা সিদ্দিকুর রহমান ১৯৭০ সালে ঢাকা ১ আসনের প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন, সেই সাথে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ছিলেন মুক্তি যুদ্ধের অন্যতম সংগঠক। মুক্তিযুদ্ধ চলাকালে ভারতে অবস্থিত সর্ববৃহত শরনার্থী শিবির কল্যানী ইউথক্যাম্পের পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের ১ম চেয়ারম্যান ও সাবেক জাতীয় সংসদ সদস্য। এডভোকেট ছন্দার মাতা জনাবা সালেমা বেগম সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা। এডভোকেট ছন্দা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস অনার্স, এমএসএস এলএলবি। বিগত ২৫বছর ধরে তিনি মানিকগঞ্জ বিএনপির রাজনীতির সাথে সক্রিয় ভাবে জড়িত।

জনাবা ছন্দার স্বামী এডভোকেট আজাদ হোসেন, মানিকগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা জজ কোর্টের সাবেক পিপি। বিবাহিত জীবনে তিনি দুই পুএ সন্তানের জনক।
তিনি জানান মানিকগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য আফরোজা খান রিতা আপার সাথে আলাপ আলোচনা করে কি করে মানিকগঞ্জ জেলা মহিলা দল কে ঐক্যবদ্ধ ভাবে সুসংগঠিত করা যায় সে আমি কাজ করবো। আমি, আমরা সবাই মিলে জেলা বিএনপিকে শক্তিশালী করে আমাদের গণতন্ত্রের মা,আমাদের মা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, তার বিদেশের চিকিৎসার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবো। আর আমার জন্মই জনগণের জন্য। আমার মা বাবার নিকট থেকে জনগণের নিকট যাওয়া ও সেবা করার শিক্ষা। সব শেষে আমি যেন জনগণের সেবা করতে পারি এবং মানিকগঞ্জের মা,মাটি মানুষের নেত্রী আফরোজা খান রিতা, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ আমাকে জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।




