sliderস্থানিয়

কাজিপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১

মোঃ আব্দুর রব মনসুর, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে বিশেষ অভিযান চালিয়ে ৮৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সোহেল রানা ওরফে সাহেব আলী (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কাজিপুর থানা পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) রাত ৯টা ৫ মিনিটের দিকে কাজিপুর থানাধীন কাচিহারা গ্রামের পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার সোহেল রানা কাচিহারা পশ্চিমপাড়া গ্রামের আবু বক্করের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর থানা পুলিশের একটি দল কাচিহারা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে সোহেল রানাকে আটক করে তল্লাশি করা হলে তাঁর কাছ থেকে ৮৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাজিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button