sliderস্থানিয়

মধুখালীতে মৃত গ্রাহকের পরিবারকে ২ লাখ ৯০ হাজার টাকার চেক প্রদান

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমা পলিসির বিপরীতে মৃত গ্রাহক বাঁকের শেখের পরিবারকে ২ লাখ ৯০ হাজার ৯৬৭ টাকার মৃত্যুদাবির চেক দেওয়া হয়েছে। মাত্র ১১টি কিস্তিতে ৩৩ হাজার টাকা জমা দেওয়ার পর তাঁর মৃত্যুর ঘটনায় পলিসির নির্ধারিত অর্থ পেয়েছে পরিবারটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার কামারখালী চন্দনা মৎস্য আড়ত মাঠে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পরিবারের সদস্যদের হাতে চেকটি হস্তান্তর করা হয়।

বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধুখালী সেলস ম্যানেজার ও ইনচার্জ মো. রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির ডিএমডি ও প্রজেক্ট হেড (এলিগেন্ট) মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি প্রজেক্ট হেড (এলিগেন্ট) মো. সুলতান হোসেন খান, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজীব হোসেন চৌধুরী (ইরান), বোয়ালমারী আরএসএম ও ইনচার্জ মো. শরিফুল ইসলাম এবং সালথা আরএসএম ও ইনচার্জ গৌতম বিশ্বাস।

আয়োজকেরা জানান, কামারখালী গ্রামের বাসিন্দা বাঁকের শেখ বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধুখালী শাখায় একটি বীমা পলিসি গ্রহণ করেছিলেন। তিনি ১১টি কিস্তিতে মোট ৩৩ হাজার টাকা জমা দেন। পরে তাঁর মৃত্যু হলে পলিসির বিপরীতে ২ লাখ ৯০ হাজার ৯৬৭ টাকার মৃত্যুদাবির চেক পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button