sliderস্থানিয়

নিয়ামতপুরে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: “শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‍্যালি হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পালের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রীরা।
আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের শিক্ষা ও সার্বিক বিকাশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button